শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

দৈনিক এদিন পত্রিকার সম্পাদক রামকিশোর মহলানবীশ আর নেই

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৮৭৬ বার পঠিত
দৈনিক এদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক রামকিশোর মহলানবীশ------------্ছবি সংগ্হীত

নর্থসাউথ ডেইলি এদিন প্রেসমিডিয়া লিমিটেডের দৈনিক এদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক রামকিশোর মহলানবীশ (৬৯) আর নেই। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর পল্লবীতে ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেমেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে ডা. উদয় কিশোর মহলানবীশ এ তথ্য নিশ্চিত করেছেন।

রামকিশোর মহলানবীশ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত কিছু দিন থেকে তিনি পল্লবীর ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালে ফুসফুসের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

এদিন সম্পাদকের মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে যান নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু ও ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী। এসময় তারা শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন এবং এক শোকবার্তায় এদিন সম্পাদকের বিদেহী আত্মার সদগতি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..