মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

বেলা অবেলা : স্বপ্না রহমান

কবি: স্বপ্না রহমান
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৬০৭১ বার পঠিত
বেলা অবেলা : স্বপ্না রহমান
পৃথিবীর প্রেমে পরেছি প্রেমিক মনে
কামনা বাসনা নেই দেহের সনে
স্পর্শে ওষ্ঠাগত নিরবচ্ছিন্ন নির্জনে
খোঁজে ফিরে মহিয়সীর গহীন-অ গোপনে
অভয়ারণ্য প্রজাপতির বিচরণে
সন্তরণে বাঁধা বেড়ি অতর্কিত আনমনে।।
এক রাজ্য থেকে অন্য রাজ্য
দেশ হতে দেশান্তরি…..
মাতাল মনে স্বর্গ খোঁজে ছুটে চলে পরমেশ্বরী।
বিদ্যাপিঠের মহত্ত্বে, মহিমায় উদ্বেলিত
দেহের বিমারে ম্রিয়মাণ—( মরণাপন্ন)
মনের ক্ষত শোধনে  বিচলিত।
ভুলে থাকার কৌশল
সাগর,  মহাসাগর পাড়ি—
কখনো বা দূর আকাশ ডানা মেলে উড়ে দেখা
নীল নীলিমায় কালো মেঘের ভেলা
ব্যাতিত বেদন তাড়া করে ফিরে
নিঃস্ব হয়ে ঘরে ফিরে বেলা অবেলা।।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..