বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ নান্দাইলে বিএনপির প্রতিবাদী শোডাউন ও অবস্থান কর্মসূচি তাড়াইলে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সীরাতুন্নবী মাহফিল ২৭ নভেম্বর আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই বাংলাদেশের মাহি আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে আউটসোর্সিং কর্মচারীরা

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৬০২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

চাকরি স্থায়ীকরনের দাবিতে এবার মাঠে নামলো সরকারি,আধাসরকারীও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং এর কর্মীরা। শনিবার সকাল ৯ টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন। আউটসোর্সিং / ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে কর্মচারীদের জাতীয়করণের দাবি জানান আন্দোলনকারীরা।
এসময় তারা বেতন বৈষম্যসহ সকল সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত হওয়ার অভিযোগ করেন।

আন্দোলনে অংশগ্রহনকারী একজন বলেন,” আমি বিগত প্রায় দশ বছর এলজিইডিতে চাকরি করছি আমার বেতন এক টাকাও বাড়ে নি ” । আউটসোর্সিং কর্মরত এক নারী বলেন ” আমাদের এই বেতন বৈষম্য দূরীকরণ ও চাকরি জাতীয়করণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সুদৃষ্টি ও সহায়তা কামনা করেন তিনি”

“ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” ছাত্র জনতার “বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ” “দাস প্রথা বিলুপ্ত চাই” ইত্যাদি স্লোগান দিতে দেখা আন্দোলনকারীদের।

বিকাল ৩ টা পর্যন্ত সরকারের কোনো আশ্বাস না পেয়ে আন্দোলনরত কর্মচারীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে জড়ো হন।
পরে আন্দোলনকারী কর্মচারীদের সংগঠন “স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ” পরিষদ পক্ষ আউটসোর্সিং নীতিমালা ২০১৮ বাতিল, চাকরি জাতীয়করণ এবং বেতনবৈষম্য দূরীকরণসহ কয়েকটি দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন । দাবি আদায়ে প্রধান উপদেষ্টার আশ্বাস পেয়ে বিকেল সাড়ে ৫ টায় তাদের কর্মসূচি শেষ করেন ।

“স্বাধীনতা আউটসোর্সিং পরিষদ এর পক্ষ থেকে বলা হয় ” আমাদের মেসেজটি আশাকরি মাননীয় প্রধান উপদেষ্টা অবগত হবেন বিষয়টি উপদেষ্টার একান্ত ব্যক্তিগত সহকারী ও প্রেস সচিব নিশ্চিত করেছেন।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..