মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

মিরপুরে মেরিট পাবলিক স্কুল’র নতুন ক্যাম্পাস উদ্বোধন

সাজিদুর রহমান সজিব
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৭১ বার পঠিত

রাজধানীর মিরপুরের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেরিট পাবলিক স্কুলের নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় মিরপুর-৬ নম্বরের ট ব্লকে এ ক্যাম্পাসের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিট পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা মো. শাহীনুজ্জামান।

তিনি বলেন, মেরিট পাবলিক স্কুল দীর্ঘ ১০ বছর ধরে সেবা দিয়ে আসছে। এই স্কুলের মাধ্যমে গরীব অসহায় মানুষের সন্তানদেরকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যহত থাকবে। ২০২৫ সালকে আমরা সেবার সাল হিসাবে ঘোষণা দিলাম ইনশাআল্লাহ।

এ সময় ২০০ জন শিক্ষার্থীকে ভর্তি ফ্রি করে দেয়ার ঘোষণা দেন শাহীনুজ্জামান।

স্কুলের বিষয়ে জানতে চাইলে এক অভিভাবক বলেন, এই স্কুলের লেখাপড়ার মান ভালো হওয়ায় মিরপুরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা আসে। আমার বাচ্চা এখানে তার ধর্মীয় এবং সাধারণ শিক্ষায় উন্নতি করেছে। আমি চাই সবাই যেন এই স্কুলে ভর্তি হয়ে ধর্মীয় ও স্কুল শিক্ষা গ্রহণ করে মানুষের মত মানুষ হতে পারে।

অনুষ্ঠানে স্কুলের সাবেক, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সরকারি বই বিতরণ এবং দোয়া ও মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..