শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাল দলিলে জমি দখলের চেষ্টা, ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা; দুই আসামি কারাগারে প্রবাসীদের সেবায় নতুন যুগ: দুবাই বাংলাদেশ কনস্যুলেটে ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান ইয়াসের খান চৌধুরীর তাড়াইলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত নৌপথে টোল ও চাঁদাবাজি বন্ধ চান বাল্কহেড মালিক-শ্রমিকরা ড্রাইভারকে হ’ত্যার হুমকির অভিযোগ: একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে দাবি ড্রাইভারের আমতলীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ আদমদীঘিতে সিলগালা সার গুদাম খুলে নেওয়ার তদবির সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন কাশিমপুর এর সন্তান লিংকন ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রুবেল, সম্পাদক বাবুল

ভালবাসা এমনি হয়: রিমি কবিতা

রিমি কবিতা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৬০৮৬ বার পঠিত

আমি তোমাকে সমুদ্রের মতো ভালবেসেছিলাম,
তাই তুমি অতলে তলিয়ে দিয়েছো,
আমি তোমাকে ছায়ার মতো পাশে রেখেছিলাম,
দিনশেষে তাই একা করে দিয়েছো।
আমি তোমার বুকে আকাশ খুঁজেছিলাম,
তাই তুমি কান্নার বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছো;
আমি তোমার মাঝে পাহাড়ের মতো অটল নির্ভর আস্থা রেখেছিলাম,
তাই বন্ধুর পথে রক্তাক্ত করেছো।
আমি একটু আশ্রয় চেয়েছিলাম,
তাই সুনিপুণভাবে শেষ আশ্রয়টুকু কেড়ে নিয়েছো।
আমি ছোট্ট একটা ভরসা চেয়েছিলাম,
তুমি আমাকে নির্লজ্জতায় ডুবিয়ে দিয়েছো,
আমি এক চিলতে হাসি চেয়েছিলাম,
তুমি আমাকে নির্মমতায় পুড়িয়ে দিয়েছো।
আমি একটু নি:শ্বাস চেয়েছিলাম,
অথচ তুমি আমাকে শ্বাসরুদ্ধ করে ফেলেছো।
এতসব আয়োজন করেও যদি তুমি বলো ;
ভালবাসা এমনি হয়,
আমি চোখ মুদে মেনে নিয়ে ফাঁসির কাষ্ঠে হেসে উঠবো ;
আর বলবো ভালবাসা আসলে এমনি হয়!!!

রিমি কবিতা

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..