মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অপহৃত ৫ জেলে উদ্ধার, ৫ জলদস্যু অস্ত্র-গুলিসহ আটক

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬২৭৭ বার পঠিত

লক্ষ্মীপুর নদীতে মাছ ধরার সময় মুক্তিপণের জন্য জিম্মি করা পাঁচ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় এলজি-গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করে নৌ-পুলিশ।

শনিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহনের হেলালের চর নদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

উদ্ধার জেলেরা হলেন, নোয়াখালীর হাতিয়ার নুরনবী, মো. মহিউদ্দিন, বাসু দেব, কোম্পানীগঞ্জের অলি আহমেদ ও লক্ষীপুরের রামগতির আবদুল বারেক। আটক জলদস্যুরা হলেন, ভোলার কালুপুর গ্রামের মঞ্জুর আলম ব্যাপারী, একই গ্রামের আবদুর রহিম, লক্ষীপুর সদর উপজেলার চর রমনী মোহন এলাকার হযরত আলী, রামগতির আলেকজান্ডার গ্রামের জাহাঙ্গীর আলম ও মো. হাসান।
মজু চৌধুরী ঘাট নৌ-পুলিশ জানিয়েছে, শুক্রবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর নদী এলাকা থেকে মাছ ধরার সময় পাঁচ জেলেকে অপহরণ করা হয়। পরে তাদের পরিবার ও মহাজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাদের ল²ীপুরের হেলালের চর এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে আটকে মারধর করা হয়।
শনিবার বিকেলে (১১ ডিসেম্বর) নিয়মিত টহলের সময় অপহৃত জেলেরা বাঁচানোর আকুতি শুনে এগিয়ে আসে নৌ-পুলিশ। এ সময় দ্রæত জলদস্যুরা নদীরপাড়ের চরে পালিয়ে যায়। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ছেনি, নদীর দুটি চার্চলাইট ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, মুক্তিপণের জন্য জেলেদের জিম্মি করা হয়েছিল। নিয়মিত টহলকালে তাদের উদ্ধার ও জলদস্যুদের অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনায় ল²ীপুর সদর মডেল থানায় মামলা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..