রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

গণহত্যায়’ শহীদ মাহফুজুর রহমানের কবর খননে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তা

বাগেরহাট প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৮৮২ বার পঠিত

২০২৪ সালের জুলাই মাসের ‘গণহত্যায়’ শহীদ মাহফুজুর রহমানের (১৬) মরদেহ কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেয়া হলেও পরিবারের বাধার মুখে তা সম্ভব হয়নি। বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হরতকিতলা গ্রামে মাহফুজের কবরস্থানে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা ও মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মো. তরিকুল ইসলাম।

তবে মাহফুজের পিতা আব্দুল মান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা কবর খননের তীব্র বিরোধিতা করেন। তাদের লিখিত আপত্তি গ্রহণ করে ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তারা লাশ না তুলেই ফিরে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা বলেন,“মামলাটির সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আদালত মাহফুজের মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন। তবে স্থানীয়দের লিখিত আপত্তির কারণে আপাতত লাশ উত্তোলন সম্ভব হয়নি। বিষয়টি আদালতে অবহিত করা হবে।”

পটভূমি:

২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ‘ফ্যাসিস্ট হাসিনা বিরোধী’ ছাত্র মিছিলে অংশ নেন মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান। সেখানেই পুলিশের গুলিতে তিনি নিহত হন বলে অভিযোগ। ২০ জুলাই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে তার মরদেহ পাওয়া যায়। পরে বাবা আব্দুল মান্নান মরদেহ বুঝে নিয়ে মোরেলগঞ্জের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

ঘটনার প্রায় সাত মাস পর, গত ১৪ ফেব্রুয়ারি মাহফুজের পিতা আব্দুল মান্নান মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-৩২)। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..