মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

স্থগিত করা হলো সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার পদ

সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৯০০ বার পঠিত

২১মে, বুধবার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক সিদ্ধান্ত অনুমোদন করেন।

তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক, সরকারি বাঙলা কলেজ শাখার পাঁচ নেতাকে সংগঠনের পদ থেকে স্থগিত করা হয়েছে এবং সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যাদের পদ স্থগিত করা হয়েছে তারা হলেন—যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম মিয়া, মাহবুব শাহিন এবং সদস্য রেজাউল করিম বাদল, রাব্বি মল্লিক ও মাসুদ রানা।

সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদল সূত্রে জানা গেছে, সংগঠনের নীতিমালা ও দায়িত্ব পালনে গাফিলতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শৃঙ্খলিত ও গতিশীল হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..