শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ- সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে নান্দাইলে মানববন্ধন হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা

মেহেরপুর জুড়ে এনসিপির পদযাত্রা ও পথসভা

ছামিন হোসেন (মুজিবনগর প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৮৫৩ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “মেহেরপুর থেকেই ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হয়েছিল। আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করবো। সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রুপরেখা তৈরি হবে।”

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ে একটি পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষ আবার নতুন করে আশা পেয়েছে। সেই আন্দোলনে স্বৈরশাসকের পতন হয়েছে। এবার আমরা বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে নেমেছি।”

তিনি আরও বলেন, “নতুন ঘোষণাপত্রে থাকবে – দেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে, জনগণের স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা হবে। আমরা চাই, এই ঘোষণাপত্র সারা দেশের মানুষের কণ্ঠস্বর হোক।”

পদযাত্রাটি শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, অ্যাডভোকেট শাকিল আহমেদ, সোহেল রানা প্রমুখ।

এর আগে, কুষ্টিয়ায় পদযাত্রা শেষে গাংনী বাজারেও এনসিপি নেতারা পথসভায় বক্তব্য দেন।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..