মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

আমতলীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬০ বার পঠিত
আমতলীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫.................................ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৮ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৭ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম সোনাখালী গ্রামের ছালাম প্যাদা ও ইউসুফ প্যাদার মধ্যে প্রায় ৩ একর ৮৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে বিরোধ চলে আসছে। রবিবার দুপুরে ওই জমিতে ইউসুফ প্যাদা তার লোকজন নিয়ে চাষাবাদ করতে গেলে ছালাম প্যাদার লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন— জাহিদুল ইসলাম (২৫), আল-আমিন প্যাদা (২৬), কাওসার প্যাদা (৩০), জুলেখা (৫০), হালিমা (৫২), শাহিনুর (২৮), ঝর্না (৩৫) ও জালাল প্যাদা (৬৫)। অন্যদিকে ইউসুফ প্যাদা (৬৫), হারুন প্যাদা (৫০), জাহাঙ্গির প্যাদা (৪০), চন্দ্র ভানু (৭০), রিনা বেগম (৪৫), খোকন প্যাদা (১৯) ও শাহাবুদ্দিন (৩৫) আহত হন।

এর মধ্যে ইউসুফ প্যাদা, জাহিদুল ইসলাম, কাওসার প্যাদা ও হারুন প্যাদার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ছালাম প্যাদা বলেন, আমার রেকর্ডীয় জমি ইউসুফ প্যাদা ভাড়াটিয়া লোকজন এনে দখল করার চেষ্টা করছিল। বাধা দিলে আমার পক্ষের আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।

অপরদিকে ইউসুফ প্যাদা অভিযোগ করে বলেন, আমার নিজস্ব জমি ছালাম প্যাদা জোর করে ভোগদখল করছে। জমি উদ্ধার করতে গেলে আমাকেসহ সাতজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন ইসলাম সুমন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..