বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

রংপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার ৪ নারীসহ গ্রেফতার-৬

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬৩ বার পঠিত
রংপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার ৪ নারীসহ গ্রেফতার-৬ .................................ছবি: সংগৃহীত

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১১ অক্টোবর বিকেলে র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানী ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫নং ওয়ার্ডস্থ দর্শনা মোড় হতে লালবাগগামী সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজি তল্লাশি করে ৩১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ ও ৪ নারী সহ মোট ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার হাকিমপুর থানার অন্তর্ভুক্ত মধ্যম বাসুদেবপুর গ্রামের মজিবুর রহমান এর মেয়ে গয়না বেওয়া (৪০) একই থানাধীন বড় ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ সুমন মিয়ার স্ত্রী শাহানাজ আক্তার স্বপ্না (২৪), আব্দুল মামুন এর স্ত্রী
তহমিনা (২৬), বয়েন উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (৬০), বড় ডাঙ্গাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে (সিএনজি চালক) সাকিব (২২) এবং একই থানাধীন দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে আলমগীর হাসান (২৫)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদের জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..