মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সিইসি ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে রিকশার শোডাউন: মুফতি হাদীর প্রচারণায় উৎসবমুখর শহর মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

আমতলীর বিতর্কিত ইউএনও রোকনুজ্জামানের বদলি

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৭৬৫ বার পঠিত
আমতলীর বিতর্কিত ইউএনও রোকনুজ্জামান................................ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ও বিতর্কিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে আলোচনায় আসা বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানকে অবশেষে বদলি করা হয়েছে। বুধবার রাতে জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়।

তার বদলির খবর ছড়িয়ে পড়তেই আমতলীতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ মে মো. রোকনুজ্জামান খান আমতলীতে ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ উঠেছিল উপজেলা বিএনপি নেতাদের পক্ষ থেকে।

গত ৬ এপ্রিল তিনি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গাজী সামসুল হক, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিপ্লবসহ কয়েকজন নেতার সঙ্গে চৌরাস্তায় ‘সকাল-সন্ধ্যা হোটেলের’ ভিআইপি কক্ষে বৈঠক করেন বলে জানা যায়। ওই বৈঠকের ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

ঘটনাটি নিয়ে ২৩ অক্টোবর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই তার অপসারণের দাবি ওঠে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আসাদুজ্জামান কাওসার বলেন, বিতর্কিত ইউএনও রোকনুজ্জামান খানের বদলিতে আমতলীর মানুষ স্বস্তি পেয়েছে। তিনি দায়িত্বকালীন সময়ে আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয়, টেন্ডারবিহীন কাজ, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন।

বদলির বিষয়ে ইউএনও মো. রোকনুজ্জামান খান বলেন, আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, বদলীকৃত ইউএনওর বিষয়ে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো আগের জেলা প্রশাসকের সময়ে করা হয়েছিল। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..