সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি উগ্রবাদের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে পটুয়াখালী-১ আসনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা পটুয়াখালী-১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির ডাঃ ওহাব মিনার বিশিষ্ট লেখক আহমেদ আব্দুস সোবহানের স্মরণ সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত জামায়াত ছেড়ে একক নির্বাচনের ঘোষণা: তাড়াইলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উল্লাস ও মিষ্টি বিতরণ জিলফা জাহান ইন্নি’র মৃত্যুবার্ষিকীতে স্মারক সংকলন প্রকাশ ও দোয়া মাহফিল

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৭৬ বার পঠিত
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান.................................ছবি : সংগৃহীত

রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে সড়কপথে শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালে পৌঁছেন তিনি। হাসপাতালের ইমারজেন্সি লিফট দিয়ে খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন, সেখানে যান জুবাইদা রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে ছিলেন। তার আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে, বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ডা. জুবাইদা।

প্রসঙ্গত, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডন নেয়ার কথা থাকলেও কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ রোববার (৭ তারিখ) ফ্লাই করবেন। বিএনপির মিডিয়া সেলও বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..