বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

আমাদের পক্ষে কারও রান্নাঘরে ঢোকা সম্ভব নয় : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৬২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আমদানি, উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের ওপর থেকে ভ্যাট কমানোর ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘যার পাঁচ লিটার তেল দরকার, সে ১০ লিটার কিনলে তো বাজারে ঘাটতি দেখা দেবেই। এটা ঠেকানোর জন্য সবার রান্নাঘরে তো আমরা ঢুকতে পারব না।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ‘ভোজ্য তেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ থেকে ১০ শতাংশ কমে ভ্যাট ৫ শতাংশ হচ্ছে। উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। এবং ভোক্তা পর্যায়েও ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার হচ্ছে।’

টিপু মুনশি আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। দাম কমবে কি না, ব্রাজিল বলতে পারবে। কারণ, ৯০ শতাংশ তেল আমরা সেখান থেকে আমদানি করি।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ আছে। সেটা দিয়ে রমজান মাস পার হয়ে যাবে। কেউ কেউ মজুদ করে রাখছে, সেটি বড় সমস্যা।’

টিসিবির পণ্যের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবির পণ্য দেওয়ার বিষয়ে প্রস্তুতি রয়েছে। কিন্তু, কিছু মানুষ এটাকে আবার পেশা হিসেবে নিয়েছেন। সেজন্য কীভাবে সুশৃঙ্খলভাবে টিসিবির পণ্য দেওয়া যায় এবং তাদের তালিকা করে দেওয়া যায় কিনা, সেটা ভাবছি। এ ছাড়াও ভোটের সময় ব্যবহার করা অমোচনীয় কালি ব্যবহার করেও যদি তাদের চিহ্নিত করা যায়, সেটিও দেখা হচ্ছে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..