বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৪৭ বার পঠিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৫ সদস্যর দলটি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলটিই খেলবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত। আর বাদ পড়েছেন মাহমুদউল্লাহ, এনামুল হক, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান।

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারান মাহমুদউল্লাহ। গত বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন, গড় মাত্র ১৬.৫৪, আর ১০২.৮২ স্ট্রাইক রেট। আর এশিয়া কাপের দুই ম্যাচে যথাক্রমে ২৫ ও ২৭ রান করেন। দলও সাফল্য পায়নি। দুই ম্যাচেই হেরেছে।

তাই এই অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দেওয়ার আলোচনা শুরু হয়ে যায়। সে ধারাবাহিকতায় বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, ইবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন, মেহেদী হাসান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..