বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

দেশে ডলারের সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী

 অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬২১৪ বার পঠিত
ফাইল ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

দেশে ডলারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বর্তমানে দে‌শে ৩৪ থে‌কে ৩৫ বিলিয়ন ডলার রিজার্ভ র‌য়ে‌ছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে তিনি দা‌বি ক‌রেন।

ড. মো‌মেন জানান, দে‌শে ২০০১-০৬ সালে রিজার্ভের পরিমাণ ছিল ৩ বিলিয়ন ডলার। এর ম‌ধ্যেই ওঠানামা করত। এখন ৩৪ থে‌কে ৩৫ বিলিয়ন ডলার। আমাদের এখন কোনো ডলার সংকট নেই। ডলা‌রের অভাব নেই। এটা নিয়ে মি‌ডিয়া বি‌ভিন্ন রক‌মের প্রচারণা কর‌ছে।

মো‌মেন ব‌লেন, অনেক দুষ্টু লোক এলসিতে ওভার ইনভয়েসের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে। এগু‌লো চেক করা দরকার। প্রায়ই আপনা‌দের মি‌ডিয়া‌তে শু‌নি বি‌দে‌শে টাকা পাচার হ‌চ্ছে। এ ব‌্যাপা‌রে সরকার একটা অ‌্যাকশন নি‌চ্ছে, এটা ভা‌লো। সরকার সবগু‌লো ডকু‌মেন্ট যাচাই-বাছাই ক‌রে দেখ‌ছে।

এলসি নিয়ে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এটা বাংলাদেশে ব্যাংক বা বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে ব‌লেও জানান মন্ত্রী।

গ‌্যাস-‌বিদ‌্যু‌তের কার‌ণে দে‌শে উৎপাদন ব‌্যাহত হ‌চ্ছে। সরকার কী ধর‌নের ব‌্যবস্থা নি‌চ্ছে, এমন প্রশ্নের জবাবে মো‌মেন ব‌লেন, এটা সত‌্য। অন‌্যান‌্য দেশ এটা রেশ‌নিং ক‌রে‌ছে। উন্নত দেশ রেশ‌নিং ক‌রে‌ছে। এটা মূলত যু‌দ্ধের কার‌ণে। এ‌তে ক‌রে সাপ্লাই চেইন ব‌্যাহত হ‌য়ে‌ছে। বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার ব্রুনাই ও কাতার থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে।

তি‌নি ব‌লেন, দু‌নিয়া‌তে সব জায়গায় গ‌্যা‌সের সংকট। জার্মান চায়না থে‌কে গ‌্যাস নি‌তে চায়। চায়না স্বপ্রণো‌দিত হ‌য়ে ব‌লে‌ছে, তারা আমাদের সহ‌যো‌গিতা কর‌বে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..