বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ক্লিন সানডে’ পরিচ্ছন্নতা কার্যক্রম পেল জেলা প্রশাসকের সম্মাননা ক্রেস্ট বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের সচেতনতামূলক প্রচারণা ও নাটিকা পরিবেশন আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, ২০ নারীর সংবাদ সম্মেলন আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী আজ শহীদ নূর হোসেন দিবস ৪৫ জেলায় অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩, একজনের কারাদণ্ড মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি

বেতাগীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৬১১৭ বার পঠিত

বেতাগীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

গত ৯ই ডিসেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলণ, জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল আমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান, কোডেক এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, নাগরিক ফোরামের সভাপতি শামীম সিকদার, রিপোর্টার্স ইউনিটির সধারন সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্না, আজকের পএিকায় বেতাগী প্রতিনিধি হৃদয় হোসেন মুন্না, দি কান্ট্রি টুডে ও বিডি পিপলস নিউজের প্রতিনিধি আরিফুর রহমান সুজন, দৈনিক আমার সময়ের প্রতিনিধি এম ডি সুজন, এনসিটিএফ সভাপতি খায়রুল ইসলাম মুন্না প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মহাসিন খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহসীন খানের সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..