শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বিজয় দিবস উদযাপনের আয়োজনে জামায়াত-শিবির নিষিদ্ধ করুন-নতুনধারা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৭১ বার পঠিত

সুবিধা নিতে না চাইলে জামায়াত-শিবির নিষিদ্ধ করার আহবান জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। বিজয় দিবস উপলক্ষ্যে বেলা ১১ টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর নেতৃবৃন্দ এই দাবি জানান। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভাপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. মিজানুর রহমান, নাবিলা রহমান প্রমুখ এ কর্মসূচিতে অংশ নেন।  এসময় মোমিন মেহেদী আরো বলেন, জামায়াত-শিবিরের গায়ে এত গন্ধ, তাহলে নিষিদ্ধ করছেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি জাতির পিতার কন্যা, দয়া করে জামায়াত-শিবিরকে পুষে রাখবেন না, এরাই কিন্তু জাতির পিতার হত্যার নেপথ্যে ছিলো। ভুলে গেলে চলবে না, বাংলাদেশে বিজয়ের ৫২ বছর পর এসে অর্থনৈতিক মুক্তির অন্যতম অন্তরায় কিন্তু মন্ত্রী-সচিব-আমলা আর আওয়ামী-বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন স্তরের দুর্নীতিবাজ, জামায়াত এবং যুদ্ধাপরাধীচক্র। এদেরকে চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিন। তা না হলে চরম খেসারত দিতে হবে বাংলাদেশ অঅওয়ামী লীগের পাশাপাশি সাধারণ মানুষদেরকেও।

এরপর ২৭/৭ তোপখানা রোডস্খ কার্যালয়ে দিনব্যাপী খাদ্য প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..