বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বরগুনার ভূতমারা খালটি কচুরি পানা ও অবৈধ স্থাপনা অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি পেশ

বরগুনা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৫৮৪৬ বার পঠিত

বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের কয়েকশো একর জমির চাষাবাদের জন্য একমাত্রই খালটি কচুরিপানা ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

(৭জুলাই) সোমবার সকাল সাড়ে ১০ টায় বৃষ্টি অপেক্ষা করে বরগুনা দক্ষিণ মনসাতলী মহাসড়কের খালের পারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার একর ফসলি জমি পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ভুতমারা খাল। খালটি দীর্ঘদিন খননের অভাবে কচুরিপানা ও অবৈধ স্থাপনার কারনে খালটি মরা খালে পরিণত হয়েছে। এমনকি তিন ফসলি জমি এক ফসলে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে জলদাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র ব্যান্ড সুইজ রয়েছে। যা দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না । ব্যান্ড সুইজ ভেঙে নতুন করে গেট চুঙ্গা সুইজ নির্মাণের দাবি করেন তারা।

এ সময় তারা বলেন, ভুতমারা এই খালটি আজ পযন্ত খনন করা হয়নি। এখানকার কৃষকের একমাত্র ভরসাই হচ্ছে এই খাল। খালের পানি নিষ্কাশন না হওয়ার কারণে তিন ফসলে জমি ফসল পরিণত হয়েছে। যতক্ষণে অবৈধ দখলদার ও খালের কচুরিপানা অপসারণ না করা হবে। ততক্ষণে এই খালের জীবন ফিরে আসবে না । তাই দ্রুত এইখানে তিন চুঙ্গা দিয়ে সুইজ নির্মাণের দাবি জানাচ্ছেন তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..