বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

দেড়শ বছরের ঐতিহ্য বহন করছে মেহেরপুরের সাবিত্রী মিষ্টি

মুজিবনগর প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬০৩৫ বার পঠিত

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেহেরপুর জেলার নাম উঠলেই মনে পড়ে যায় এক অদ্ভুত স্বাদের মিষ্টির কথা—‘সাবিত্রী’। দেখতে অনেকটা চমচমের মতো হলেও এর আকার লম্বা ও চাপা। স্বাদে অনন্য এই মিষ্টি একশো পঞ্চাশ বছর ধরে কেবল মেহেরপুর নয়, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ব্রিটিশ আমলে ১৮৬১ সালে শহরের বড়বাজার এলাকায় বাসুদেব সাহা প্রথম এ মিষ্টি তৈরি শুরু করেন। সংসারের খরচ চালাতেই তিনি মিষ্টি বানাতেন। সতী সাবিত্রী চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে এর নাম রাখেন ‘সাবিত্রী’। শুরুতে জমিদারদের আড্ডা ও ভোজে জনপ্রিয় হয়ে ওঠে এটি। পরে ধীরে ধীরে সাধারণ মানুষের প্রিয় তালিকায় জায়গা করে নেয়।
বর্তমানে বাসুদেব সাহার তৃতীয় প্রজন্ম বিকাশ সাহা এই মিষ্টি তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, সাবিত্রী তৈরিতে কোনো ভেজাল বা সংরক্ষণের কৌশল ব্যবহার করা হয় না। প্রতিদিনের দুধ কাঠের আগুনে ঘণ্টার পর ঘণ্টা জ্বাল দিয়ে প্রস্তুত করা হয়। এরপর পরদিন সকালে তৈরি হয় তাজা সাবিত্রী। ফ্রিজে রাখা হলে স্বাদ নষ্ট হয়ে যায়, তাই একদিনের মধ্যেই বিক্রি শেষ করতে হয়।

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রাখা এই ‘সাবিত্রী’ মিষ্টি আজ মেহেরপুরবাসীর গর্ব, আর ভোজনরসিকদের কাছে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..