বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

তাড়াইলে বিএনপির ফ্যামিলি ও কৃষি কার্ড বিষয়ে নারী ভোটারদের সচেতনতায় সামির হোসেন সাকি

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৮৭ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিষয়ে নারী ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় তাড়াইল উপজেলায় আয়োজিত এ সমাবেশে প্রধান ভূমিকা পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি। তাঁর আহ্বানে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ড. এম উসমান ফারুক এর নির্বাচনকে সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নারী ভোটার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপির ঘোষিত সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোঃ সামির হোসেন সাকি বলেন,
“বিএনপি ক্ষমতায় এলে দেশের ৪কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ ঘোষণা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন। এই কার্ড পরিবারের প্রধান নারীর নামে প্রদান করা হবে, যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার মাসিক দুই হাজার থেকে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে। এতে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং দারিদ্র্য হ্রাস পাবে।”

নারীদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..