বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

নবাগত ইউএনও‘র সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময়

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৮৪০ বার পঠিত
নবাগত ইউএনও‘র সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় ------- সংগৃহীত ছবি

বরগুনার বেতাগী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হরে কৃষ্ণ অধিকারী। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার ( ভ’মি) বিপূল সিকদারের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাবেক সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মহসিন খান, সাধারণ সম্পাদক আবুল বাসার খান, যুগ্ম সম্পাদক অলি আহমদ, প্রেসক্লাব সদস্য আরিফ সুজন, মো: সুজন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান ডব্লু, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মুন্না, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান কোয়েল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো: হাসান, সাধারন সম্পাদক ফোরকান হোসেন ইমরাত, সাংস্কৃতিক সম্পাদক সৌরভ জোমাদ্দার, গণমাধ্যম কর্মি কামাল হোসেন, স্বপন কুমার ঢালী, জসীম উদ্দীন, রেজাউল করিম নেছার প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। এ উপজেলায় আমি মাত্র দুই দিন যোগদান করেছি। যে কোনো সমস্যার সমাধানে ও উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..