বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসাইন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫৯৫০ বার পঠিত

সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা–১আসনের বিএনপি‘র মনোনয়ন প্রত্যাশী সরদার এম জাহাঙ্গীর হোসাইন এসময় তার সাথে ছিলেন ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।

সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে ভক্ত অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। সেই সাথে সরদার এম জাহাঙ্গীর হোসাইন তার ব্যক্তিগত তহবিল থেকে পূজা মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নিকট আর্থিক অনুদান প্রদান করেন।

পূজা মন্ডপ গুলো পরিদর্শনকালে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..