রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

করিমগঞ্জে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৮৪৮ বার পঠিত
করিমগঞ্জে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত.........................ছবি সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪অক্টোবর) বিকেল ৪টায় করিমগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জজ কোর্টের জিপি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জালাল মোঃ গাউস।

সভার আয়োজন করেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজিজুল ইসলাম দুলাল। সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সিকদার দুলাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন — কিশোরগঞ্জ জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, করিমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ হাফিজুল ইসলাম তুহিন, মোঃ হুমায়ুন কবির।

সভায় আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌর বিএনপি, যুবদল, ছাত্র দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী ও জনগণের আন্দোলনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..