মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে সেবার অঙ্গীকারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৮৪৩ বার পঠিত
তাড়াইলে সেবার অঙ্গীকারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত.........................ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির প্রেরণায় “সেবার অঙ্গীকার” শীর্ষক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই উদ্যোগের নেতৃত্ব দেন ডাঃ এরশাদ আহসান সোহেল, এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এম এস (ইউরোলজি)গ্রীনউইচ ইউনিভার্সিটি, ইংল্যান্ড।

ইউরোলজি বিশেষজ্ঞ, নেফ্রোলজি বিশেষজ্ঞ, সহকারী রেজিস্ট্রার, (ইউরোলজি বিভাগ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও সহকারি প্রক্টর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল।

শনিবার (২৫অক্টোবর) বেলা ১১টায় উপজেলার দিগদাইড় ইউনিয়ন মডেল হাই স্কুলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের ডা. আদনান এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: উসুফ আলী।

এছাড়াও সহযোগী চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা: কালাম, ডা: মেহজাবিন চৌধুরী, ডা: মোস্তাকীম আহম্মেদ ও ডা: মোঃ শান্ত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম, দিগদাইড় মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, “সেবা মানুষের মৌলিক অধিকার, এবং এধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।”

দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..