রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম: চাল বিক্রি, ভেকু দিয়ে রাস্তা নির্মাণ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড়

দুর্ঘটনা রোধে তরুণদের উদ্যোগ, ৩৭ কিলোমিটার সড়ক পরিষ্কার

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৮০৭ বার পঠিত

শতাধিক তরুণের উদ্যোগে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কার্যক্রম শুরু হয়।

স্থানীয়রা জানান, পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত ৯০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের দুই পাশে ঘন ঝোপঝাড়ের কারণে পথচারীদের চলাচলে দীর্ঘদিন ধরেই ভোগান্তি ছিল। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এ অবস্থায় আমতলী উপজেলার তরুণ সমাজ উদ্যোগ নিয়ে ঝোপঝাড় পরিষ্কারের কাজ শুরু করে।

শুক্রবার ঘটখালী বাসস্ট্যান্ড থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক তারা পরিষ্কার করেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

উদ্যোক্তা ও আমতলী সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ. এম. কাওসার মাদবর বলেন, পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের দুই পাশ ঘন ঝোপে ঢেকে গেছে, এতে চলাচলে ভোগান্তি আর দুর্ঘটনা দুটোই বাড়ছিল। আমরা শতাধিক তরুণ স্বেচ্ছাশ্রমে এই পরিষ্কার অভিযানে নেমেছি। শুক্রবার ৫ কিলোমিটার সড়ক পরিষ্কার করেছি—এই কাজ ধারাবাহিকভাবে চলবে।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে সরকারের অর্থ সাশ্রয় হবে এবং সড়ক দুর্ঘটনাও কমবে।

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহ বলেন, যে কাজটি মূলত সড়ক ও জনপথ বিভাগের করার কথা, সেটিই তরুণরা করেছেন—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে দুর্ঘটনার হারও কমে আসবে। তরুণরা যদি এভাবে সমাজের কাজে এগিয়ে আসে, দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..