রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের মানুষকে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি

শাবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৮৬৫ বার পঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত ১৫ দিনব্যাপী সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

প্রধান অতিথি হিসেব বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম। উদ্ভোদনকালে তিনি ছাত্রদলের এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ইফতেখার আহমদ, সহযোগী অধ্যাপক মতিয়ার রহমান।

আজ ২৯ জুন ( রবিবার) পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন লেক,বাসকেটবল গ্রাউন্ড, কেন্দ্রীয় খেলার মাঠের মূল রাস্তায় সহ আশপাশের এলাকায় ৩৫ টি ( ফুল,ফল ও নিম ) চারা গাছ রোপন করে শাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা।

এই বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ মাহমুদ। তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, সমাজিক দায়বদ্ধতাও পালন করি।
তিনি আরো বলন,” পরিবেশ রক্ষায় গাছ লাগানো এখন আর অপশন নয়, এটা আমাদের দায়িত্ব। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যেতে হলে এখনই সচেতন হওয়া জরুরি।

উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, আরফান উদ্দিন, আফফান, মোস্তাকিন ইসলাম,হরুনুর রশিদ রাসেল, সহ- সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক সোহান শাহ্, শাফায়াত, প্রচার সম্পাদক মকবুল হোসেন, গণমাধ্যম সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অন্তর উদ্দিন প্রমূখ সহ ৫০ উর্ধ্বনেতাকর্মী।

শাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা নিজ হাতে গাছ রোপনের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষার অঙ্গিকারই করেননি,বরং একটি সবুজ ও টেকসই বাংলাদেশের জন্য ছাত্রসমাজের দায়িত্ববোধকেও উদ্ভাসিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..