বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

রসিক কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার অভিযোগে আলোচনায় জুলাই যোদ্ধার মুখ্য সংগঠক হাবিব

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮২৭ বার পঠিত
মুখ্য সংগঠক হাবিবুর রহমান হাবিব .................................ছবি: সংগৃহীত

রংপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা তানজিলা তাসনিমের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে আহত জুলাই যোদ্ধা সংগঠনের মুখ্য সংগঠক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে।

এ ঘটনায় রংপুর মহানগরের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির হাতে থাকা একটি অডিও রেকর্ড গণমাধ্যমের হাতে এসেছে। সেই রেকর্ডে তাকে বলতে শোনা যায়—
হাবিবসহ আরও চার থেকে পাঁচজন নিয়মিত বিভিন্ন দপ্তরে যায় এবং নানা অজুহাতে সেখানে প্রেশার তৈরি করে। কখনো সমস্যার কথা বলে, কখনো বিভিন্ন দাবি তুলে অর্থ দাবি করে। আজকের ঘটনাতেও হাবিব সিটি করপোরেশনে গিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাজে ব্যবহার করেছে। এবং সে এটা কন্টিনিউয়াস করে আসছে এবং তাদের কাছে বিভিন্ন ভাবে অনেক কিছু দাবি করার চেষ্টা করে এটা অনেক আগে থেকে আমাদেরকে জানাচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন,
খারাপ ব্যবহার না, তবে একটু দুষ্টামি ছিলো আর কি। আশা করি বিষয়গুলো বুঝবে।
যে কোনো কিছু চাওয়া হলে লিগালি প্রসিডিউর অনুযায়ী চাইবে। যেকোনো কিছু লিগালি চাওয়া হলে লিগাল প্রসিডিউর অনুযায়ী লিগালি চাইবে। সেটা আমি তো ডিসিশন মেকার না, তাই না? আমার কাজ হচ্ছে ফাইলটাকে ফরওয়ার্ড করা। একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, তারা ডিসিশন দেবেন — সে অনুযায়ী আমরা যে কোনো জিনিস মুভ করাবো। সবকিছুর একটা সিস্টেম আছে। এপ্রোচটাই রং ছিল, সে অনেক জুনিয়র — এজন্যই কিছু বলতে চাচ্ছি না।

এ বিষয়ে হাবিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটা তেমন কিছুই না। আমার বাসার সামনে একটি ছোট জায়গা আছে, সেখানে দোকান করার জন্য সিটি কর্পোরেশনে দরখাস্ত দিয়েছি। পরে আমি ম্যাডামকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, আমার জায়গাটা একটু সার্ভেয়ার দিয়ে মাপিয়ে দিতে পারবেন কি না। তিনি আমাকে সিটি কর্পোরেশনে এসে কথা বলতে বলেন। সিটি কর্পোরেশনে গিয়ে ম্যাডামের সঙ্গে দেখা করি এবং শুধু এটুকুই বলেছি — যারা গুরুতর অবস্থায় আহত, তাদের অটো লাইসেন্স দেয়ার বিষয়ে ভাববেন। ম্যাডাম বলেন, “আমি কি একাই দায়িত্বে আছি? বাকিরাও দায়িত্বে আছে।” আমি বলি, “ঠিক আছে, আমরা সবাই প্রশাসক স্যারের সঙ্গে কথা বলব। আর আমি ম্যাডামের সঙ্গে কোনো বাক-বিতণ্ডায় জড়াইনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..