রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হরিরামপুরে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৫৮৮৯ বার পঠিত

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুরের বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে চার ব্যবসায়ীকে ৩২ হাজার জরিমানা করা হয়েছে।

১১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ দিকে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল।

জানা যায়, উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করায় নয়ন বেকারীকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মাহিন হোমিও হলকে ৫ হাজার টাকা, লেছড়াগঞ্জ বাজারে নকল প্রসাধনী রাখার দায়ে সাথী কসমেটিকসকে ৫ হাজার টাকা ও বলড়া বাজারে মা মিষ্টান্ন ভান্ডারকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখা ও তৈরির দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল জানান, ঝিটকা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করায় নয়ন বেকারী, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মাহিন হোমিও হল, নকল প্রসাধনী রাখার দায়ে সাথী কসমেটিকস ও অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখা ও তৈরির দায়েবলড়া বাজারে মা মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা সেনেটারী অফিসার আতিউর রহমানসহ ৭ থেকে ৮ জন সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..