শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

মুরাদনগরে রাতের অন্ধকারে দোকান ঘর ভাঙচুর ও লোটপাট

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৫৮৮৫ বার পঠিত

রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে পূর্ব শত্রুতার জেড়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে চারটি দোকানে লোটপাটসহ দোকান ঘর গুড়িয়ে দিয়েছে একদল সন্ত্রাসী।
গত সোমবার রাতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার বাঙ্গরা বাজারে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা গ্রামের মোল্লা বাড়ীর নূরুল ইসলামের ছেলে শরিফুল ইসলামের সাথে একই গ্রামের শেখ জয়নাল আবেদীনের ছেলে সোহেল ও তার পরিবারদের সাথে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিলো এবং বিভিন্ন বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। উপজেলার দক্ষিন মৌজার খতিয়ান নং- ৩৪, দাগ নং- ১০৯৬, শ্রেনী ভিটির সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিক হয়ে নূরুল ইসলামের ছেলেরা দোকান ঘর নির্মাণ করে বিভিন্ন ফার্নিচার ব্যবসায়ীর কাছে দোকান ঘর ভাড়া দিয়ে আসছিলো কিন্ত গত সোমবার (৫ আগস্ট) রাতে স্থানীয় ১৫-২০ জনের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চারটি দোকান ঘরে হামলা চালিয়ে লোটপাট করে এবং দোকান ঘর গুলো গুড়িয়ে দেয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ জমির মালিক, শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, বাঙ্গরা গ্রামের মৃত শেখ জয়নাল আবেদীনের ছেলে সোহেল, জুমু, রায়হানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের সম্পত্তির উপর নির্মাণ করা দোকান ঘরে হামলা চালিয়ে ভাংচুড়সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালামাল লোটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় আমার ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের আনুমানিক ৩০ লক্ষ টাকা ক্ষতি করে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল বলেন, এই সম্পত্তি আর, এস খতিয়ান মূলে আমরা মালিক। এতো দিন শরিফুল ইসলামের পরিবারের লোকজন বেদখল করে রেখেছিলো, এখন আমরা আমাদের সম্পত্তি দখল করেছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..