বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বেতাগীর ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা অর্থ আত্মসাত করেও বহাল তবিয়তে পূবালী ব্যাংকের এমডি ফ্যাসিস্টের দোসর মোহাম্মদ আলী! কোন প্রচারণায় নির্বাচন আটকানো যাবে না: অর্থ উপদেষ্টা গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন বেতাগীর মনিকা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান আমতলী মডেল মসজিদ আট বছরেও অসম্পূর্ণ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, তদন্ত দাবি তাড়াইলে গণযোগদান: বিভিন্ন দল ছেড়ে অর্ধশত নেতা-কর্মীর হাতপাখায় শামিল পূবালী ব্যাংকের দুর্নীতিবাজ এমডি মোহাম্মদ আলীকে পুনরায় নিয়োগ দিতে ভয়ানক অপতৎপরতা

খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৫৯৬৩ বার পঠিত

একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই। আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

খ্যাতিমান এই চিত্রশিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে তাঁর ছেলে সুরজিৎ রায় চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, তিন দিন আগে বাবার শরীরের অবস্থার অবনতি হয়। জ্বর কোনোক্রমেই কমছিল না। ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পর তাঁকে বাসায় নেওয়া হয়। ১৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন আবার তাঁকে হাসপাতাল ভর্তি করা হয়। আজ সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

সমরজিৎ রায় চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে কুমিল্লায়। চিত্রকলায় অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পেয়েছেন। ১৯৬০ সালে তিনি তখনকার সরকারি আর্ট ইনস্টিটিউট (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চারুকলা অনুষদ) থেকে গ্রাফিক ডিজাইনে স্নাতক শেষ করেন। সেখানে তিনি শিক্ষক হিসেবে পেয়েছেন জয়নুল আবেদীন, কামরুল হাসানের মত শিল্পীদের। স্নাতক শেষ করে চারুকলা অনুষদেই শিক্ষকতায় যোগ দেন সমরজিৎ রায় চৌধুরী। ৪৩ বছর সেই দায়িত্ব পালন করে ২০০৩ সালে অধ্যাপক হিসেবে অবসরে যান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..