বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

ধীরে ধীরে মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৫২ বার পঠিত

রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন হবে বুধবার (২৮ ডিসেম্বর)। প্রথমে দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু হলেও ধীরে ধীরে এ মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মেট্রোরেলের ভাড়া নিয়ে কেউ-কেউ প্রশ্ন তুলেছেন, এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মেট্রোরেলের মাসিক ভাড়া কিন্তু অনেক কম। সাধারণ টিকিট করলে এক ধরনের ভাড়া, আবার মাসিক করলে কতটুকু কম তা আমি ঠিক এ মুহূর্তে জানি না, তবে অনেক কম। আবার যদি ত্রৈমাসিক বা সাপ্তাহিক করে সেক্ষেত্রেও অনেক কম।

তিনি বলেন, যারা প্রতিদিন ওই রুট ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে যদি মাসিক করা হয় তাহলে সেটি অনেক কম। মেট্রোরেল চালু হচ্ছে এটাই খুশির বিষয়। আমাদের দেশে কেউ ভাবেনি এভাবে মেট্রোরেল হবে। আগামীকাল প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন। ধীরে-ধীরে এ মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতাদের ডিভিশন দেওয়া হয়েছে। তাদের জামিন দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..