শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নান্দাইলের মুশুলী ইউপির ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আজিজুল মেম্বার নির্বাচিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ সদর):
  • আপলোডের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৫৯৪৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচনে মেম্বার নির্বাচিত হলেন মো: আজিজুল ইসলাম।

৯মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূঁইয়া বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টায় সমাপ্ত হয় এবং ৫টায় ভোট গণনা শেষ হয়।

এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৮৯৮জন, কাস্টিং ভোট ১৭৬০জন।
তন্মধ্যে মো: আজিজুল ইসলাম (ফুটবল) ৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: শাহজাহান মিয়া (মোরগ) ৪৮৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং মো: চান মিয়া (তালা) ৪৪৪ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন।

মো: আজিজুল ইসলাম বলেন- এই বিজয় আমার একার নয় বরং এটি ৩ং ওয়ার্ডের সকল জনগণের বিজয়। ইনশাআল্লাহ আমি আমার জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবো। বিশেষ করে মাদক, জোয়া ও সন্ত্রাস মুক্ত একটি সমাজ উপহার দেওয়ার ব্যপারে আমি দৃড় প্রতিজ্ঞাবদ্ধ। সকল জনজণের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

স্থানীয় ভোটার জনাব মেজবাহ উদ্দীন বাবুল বলেন নব-নির্বাচিত মেম্বার মো: আজিজুল ইসলাম একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি তাকে মেম্বার হিসেবে পেয়ে আমরা আনন্দিত, আশাকরি তিনি নিজেকে জনগণের সেবায় সবসময় নিয়োজিত রাখবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..