বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৪১ বার পঠিত
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা-------------------- ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রিন্স কাচ্চি ডাইন-কে লাইসেন্স না থাকার কারণে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪ অনুযায়ী ১,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি মিষ্টির দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও প্যাকেটের ওজন কম/বেশি দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, জননী এয়ারন ট্রাভেলস লাইসেন্স ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনা ও সেবার মূল্য তালিকা না রাখার অপরাধে ২০,০০০ টাকা জরিমানা গুণতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..