মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬২৬৮ বার পঠিত

নওগাঁর সাপাহারে হাপানিয়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়। আজ শনিবার ৮ জানুয়ারি ভোরে উপজেলার হাপানিয়া সীমান্তে ২৩৬ পিলারের ১এস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায় শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যবসায়ীর সাথে কৃষ্ণ সদ গ্রামের আলাউদ্দিনের ছেলে নিহত সালাউদ্দিন গরু আনতে ভারতের ভিতরে প্রবেশ করে। পরে তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬৯বিএস তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যদের পালিয়ে যেতে সক্ষম হলেও সালাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

সকালের সংবাদটি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে সালাহউদ্দিনের মরদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়ায় ঘেঁষ নোম্যান্সল্যান্ডে ভারতের ভূখণ্ডে পড়ে থাকতে দেখা যায়। সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্প ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে। মরদেহটি ঘটনাস্থলেই আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..