শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

প্রধান তথ্য কর্মকর্তার সাথে পটুয়াখালী জেলা প্রেসক্লাব সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৭৮ বার পঠিত

বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া পটুয়াখালী আগমন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) বিকেলে বরিশাল – কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী চৌরাস্তা এলাকায় ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার খালেদা বেগম,মুন্সী জালালউদ্দিন, রিফাত জাফরীন, এ এইচ মাসুম বিল্লাহ, সিনিয়র তথ্য অফিসার আসাদুজ্জামান খান এবং ক্রয় কর্মকর্তা মো: শাহ আলম সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম.জাভেদ ইকবাল ও সিনিয়র তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম সফর সঙ্গী ছিলেন।

এ সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের নেতৃত্বে গণমাধ্যম কর্মীরা প্রধান তথ্য কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন, এম কে রানা, প্রচার সম্পাদক বাদল হোসেন, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, পাঠাগার সম্পাদক মু হেলাল আহমেদ রিপন, নির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য লোকমান মৃধা,আলীম খান আকাশ, সদস্য মনজুর মোর্শেদ তুহিন, দিপঙ্কর সাহা সম্ভু, আবু রায়হান উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..