শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

মুরাদনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৫৮৮৬ বার পঠিত

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের নাগেরকান্দি বাজারের নাগেরকান্দি-ডুমুড়িয়া সড়কের পাশে বহুতল ভবন নিমার্ণের অভিযোগ এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এছাড়া উচ্চ আদালতের রায় ‘‘স্থিতাবস্থা’’উল্লেখ করে সংশ্লিষ্ঠ দফতরে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্চ আদালতে দায়েরকৃত রিটের স্থিতাবস্থা আদেশ উপেক্ষা করে উপজেলার নাগেরকান্দি মৌজার আরএস ঘতিয়ান নং- ৫০, ৫৬ জমিতে বহুতল ভবন নিমার্ণ কাজ চলমান। মৃত সমসের আলীর ছেলে আজগর আলী সরকার বাদী হয়ে হাইকোর্ট ডিভিশন সিভিল ডিভিশনে মামলা করেন যার মোকাদ্দমা নং- ৩২০/২০২২ এর পরিপেক্ষেতে গত ১৯ মে আরএস খতিয়ানের ৫৬, ৫০, ৯৯, ৫৬, ১০৬ দাগে সকল সম্পত্তি সমস্ত প্রকার বেচা-কেনা, হস্তান্তর এবং এর উপর স্থিতাবস্থা প্রদান করেন। কিন্তু তা স্বত্বেও প্রভাশালী মানিককান্দি গ্রামের সামছুল হক ভূইয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও মুছা মিয়ার ছেলে কবির হোসেন বহুতল ভবন নিমার্ণ করে যাচ্ছে।

ভবন নিমার্ণকারী জাহাঙ্গীর আলম বলেন, এই সম্পত্তি আমরা ক্রয় সূত্রে মালিক। আমাদের জমিতে আমরা ভবন নিমার্ণ করছি। আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি আমাদের জানা নেই।

মামলার বাদী পক্ষে গং আমজাদ হোসেন বলেন, এই সম্পত্তির মালিক আমি ও আমার গংরা। কিছু প্রভাবশালী মহল আমাদের সম্পত্তি দখল করে রেখেছে। যা দখলধারদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। বর্তমানে উচ্চ আদালতের নিষধাজ্ঞা থাকার পরও ওই মহলটি স্থাপনা নিমার্ণ করে যাচ্ছে। এই বিষয়ে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি আমাদের জানা নেই। তবে রায়ের কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..