শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে নান্দাইলে হতদরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে ৩৪ কার্টুন খেজুর বিতরণ আমতলীতে গুণীজন ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিল আমতলীতে খাস জমি নিয়ে দ্বন্ধ। সংঘর্ষে আহত-৭ তাড়াইল বাজারের পুরাতন ডাকবাংলা রোড এখন ময়লার ভাগাড় আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩১৭০ পিস ভারতীয় ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ আটক ১ ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদ (গ্যালাক্সি)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা নদী আর সাগরে বন্দি রাঙ্গাবালী: যেখানে স্বাস্থ্যসেবা আজও এক বিলাসিতা

বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালন

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৬২৮১ বার পঠিত

বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দুর্জয় স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ সহ সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে। পরে বেতাগী সরকারি হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশনায় মনোজ্ঞ কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় একই মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেল ৪ টায় সারাদেশের সাথে একযোগে শপথ বাক্য পাঠ এবং সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..